জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) উদ্যোগে গতকাল শিক্ষানবিশদের শিল্প সংযুক্তি স্থাপনে শিল্প দক্ষতা পরিষদের ভূমিকা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ প্রধান অতিথি এবং লজিস্টিকস ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এনএসডিএর সদস্য (অতিরিক্ত সচিব) কামরুন নাহার সিদ্দীকা।