সীমান্ত ব্যাংক ও কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সীমান্ত ব্যাংকের এমডি রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের হেড অব অপারেশনস ও সিআরও মোহাম্মদ আজিজুল হক এবং কনকর্ড রিয়েল এস্টেটের এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড সেলস মো. এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।