সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যরা মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং পর্ষদ সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট এএইচএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি