চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দোহা টু অকল্যান্ড ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। স্থানীয় সময় প্রতিদিন রাত ১টা ৫০ মিনিটে ও সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হবে। অকল্যান্ড থেকে ফিরতি ফ্লাইট আসবে বেলা ৩টায়। এয়ারবাস এ৩৫০-১০০ উড়োজাহাজটি ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ। এতে থাকছে ৪৬টি বিজনেস ক্লাস ও ২৮১টি ইকোনমি ক্লাসের আসন। এ উড়োজাহাজের আরেকটি অনন্য ফিচার হচ্ছে কিউস্যুইট, যা বিজনেস ক্লাস যাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। অ্যারাবিয়ান বিজনেস
দোহা টু অকল্যান্ড ফ্লাইটের ঘোষণা কাতার এয়ারওয়েজের
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দোহা টু অকল্যান্ড ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।










