করোনা মহামারীতে চ্যালেঞ্জের মুখে পড়লেও চলতি বছর প্রবৃদ্ধির ধারায় হাঁটছে বৈশ্বিক ধাতু খাত। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বিশ্ববাজারে ধাতব পণ্যের দাম চড়া। মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ঘাটতি রুখতে ধাতব পণ্যের উৎপাদন বাড়াচ্ছে সমৃদ্ধ দেশগুলো। এরই অংশ হিসেবে চলতি বছরের মে মাসে বেড়েছে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন। খবর রয়টার্স ও নাসডাক।
ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে বিশ্বজুড়ে সব মিলিয়ে ৫৫ লাখ ৪৩ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। মে মাসে উৎপাদন হয় ৫৭ লাখ ৪৪ হাজার টন। সে হিসাবে উৎপাদন বেড়েছে ২ লাখ ১ হাজার টন।










