দেশীয় উৎপাদিত স্মার্টফোনের বাজারে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অনার এক্স৫সি। অনার বাংলাদেশ জানিয়েছে, ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সকে কেন্দ্র করে ফোনটিতে উন্নত প্রযুক্তি ও স্মার্ট ফিচারগুলো সংযুক্ত করা হয়েছে।

অনার এক্স৫সি'র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা। বাজারে মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান রঙে পাওয়া যাচ্ছে এ ফোন। ফোনটিতে সংযুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ডিভাইসের পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, ১ হাজার বার চার্জ দেয়ার পরও ব্যাটারি সক্ষমতা ৮৭ শতাংশের বেশি থাকে।

প্রযুক্তিগত দিক থেকে, অনার এক্স৫সি-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর, এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়া, ফোনটিতে আছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, অনার এক্স৫সি সম্পূর্ণভাবে বাংলাদেশে উৎপাদিত প্রথম স্মার্টফোন। এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকার ও বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত, নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের লক্ষ্য প্রতিফলিত করে।

গ্রাহকদের সুবিধার্থে অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে বিশেষ অফার। জিপি ব্যবহারকারীরা ফোন কিনলে পাবেন ৭ দিনের জন্য ৫জিবি ফ্রি ডাটা। এছাড়া, ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায়, আর ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায় ব্যবহার করা যাবে।

-বিজ্ঞপ্তি