বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণাগুলো নিয়ে ইনোভেশন প্রদর্শনী সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলাম, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম, ইনোভেশন ফোকাল পয়েন্ট ও উপসচিব ফরিদা ইয়াসমিন, বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআইসিএমের ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণাগুলো নিয়ে ইনোভেশন প্রদর্শনী সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে।










