চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫ শতাংশ। ইউরোস্ট্যাটের সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। ইইউর পরিসংখ্যান সংস্থা বলছে, জানুয়ারির ৮ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতির পর গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে তা ২০২২ সালের ফেব্রুয়ারির ৫ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির চেয়ে বেশি। ইউরো ব্যবহারকারী অঞ্চলটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম প্রভাবক ছিল খাদ্য, মদ ও তামাক। এছাড়া পরিষেবা, জ্বালানিবহির্ভূত শিল্প পণ্য ও জ্বালানির। আনাদোলু এজেন্সি