নীলফামারীর সৈয়দপুরে একটি সাব ব্রাঞ্চ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডা. জিকরুল হক রোডে অবস্থিত শহীদ জিকরুল হক প্লাজার প্রথম তলায় নতুন ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়। সম্প্রতি ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারক খান, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, সৈয়দপুর উপশাখার ব্যবস্থাপক আবির মুনতাসির ইসলামসহ উপস্থিত ছিলেন গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। —বিজ্ঞপ্তি
সৈয়দপুরে মিডল্যান্ড ব্যাংকের উপশাখা উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে একটি সাব ব্রাঞ্চ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডা. জিকরুল হক রোডে অবস্থিত শহীদ জিকরুল হক প্লাজার প্রথম তলায় নতুন ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়।










