চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিএসইর স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসি কমিশনার এবং এপিএ টিম রিডার মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, সিএসইর পরিচালক সজিব হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান, মো. রেজাউল ইসলাম এবং বিএসইসি ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এপিএ টিম লিডার মো. আব্দুল হালিম বলেন, ‘এ এপিআই চুক্তির আওতায় আমাদের কাজগুলো এমনভাবে ঠিক করতে হবে যেন আমারদের বার্ষিক কর্মলক্ষ্য সফলতার সঙ্গে অর্জন করা যায়। আমাদের আরো খেয়াল রাখতে হবে যে সবার কাজের দক্ষতা সমান নয়। তাই কাজ বণ্টনের জন্য আপনাদের অবশ্যই সবার কাজ করার সামর্থ্যকে বিবেচনা করতে হবে। যখনই যে ধরনের সহযোগিতা যেমন—ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার বা প্রেজেন্টেশন প্রয়োজন হবে তার পূর্ণ ব্যবস্থা করা হবে এবং সিএসইকেও তার কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের জন্য ও একই রকম ব্যবস্থা নিতে হবে।’ —বিজ্ঞপ্তি