বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সচিব মাসুমা বেগম, উপসচিব আইরিন পারভীন প্রমুখ।
বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল ও ইআরডির মধ্যে চুক্তি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










