সর্বশেষ ৩০ জুন সমাপ্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ৩৩ পয়সা। 

২০২১-২২ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের ইপিএ হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ২৩ পয়সা বা ৯৮ দশমিক ৪০ শতাংশ। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ১১ পয়সা। মুনাফা তলানিতে নামায় আলোচ্য হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬০ পয়সা।