এ উপলক্ষে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং অ্যাওয়ারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিকো ভ্যান ডার ভিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
দেশের তৈরি পোশাক খাতে শীর্ষ সংগঠন বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের চার হাজার কারখানার আমদানীকৃত ফাইবারের তথ্য ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে বহনযোগ্য এবং যাচাইকৃত প্রমাণে রূপান্তরিত হবে, যা ২০২৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্র্যান্ডগুলোর জন্য বাধ্যতামূলক ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট নিশ্চিত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই নির্বাচিত কিছু স্পিনিং এবং পোশাক কারখানায় এ পাইলট প্রকল্প শুরু হবে, যা বাংলাদেশ থেকে ইউরোপ পর্যন্ত প্রথম ডিজিটাল সাপ্লাই চেইন নিশ্চিত করবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও অ্যাওয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মুয়ীদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।










