মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি সোয়াক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কোম্পানি সচিব আবু আসগার জি হারুনী সোয়াকের চেয়ারপারসন সুবর্ণা চাকমার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমদ, ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান মো. মুকিতুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।