অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলাধীন অঞ্চল, করপোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম। খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা সভাপতিত্ব করেন।
খুলনায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা
অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলাধীন অঞ্চল, করপোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










