বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ভর্তি মেলা। গতকাল সোমবার (১১ মার্চ) থেকে দুদিনব্যাপী স্প্রিং সেমিস্টার ২০২৪ কে কেন্দ্র করে এই মেলা শুরু হয়েছে।

রাজধানীর তুরাগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৩০ শতাংশ, মেধাভিত্তিক টিউশন ফির ওপর ১০-১০০ শতাংশ ছাড়। এছাড়া তাৎক্ষণিক ভর্তিতেও রয়েছে আকর্ষণীয় উপহার।–সংবাদ বিজ্ঞপ্তি।