ঈদ সামনে রেখে আয়োজন করা এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন বিভিন্ন গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যে আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা। এরই মধ্যে এ অফার ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এ ক্যাম্পেইনের আওতায় বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা, হোয়ার্লপুলসহ বিভিন্ন নিজস্ব ও গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন শতাভাগ পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ।
হাউজ অব বাটারফ্লাইয়ের হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, ‘গ্রাহকদের জন্য সেরা কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। ঈদের আনন্দকে আরো বিশেষ করে তুলতেই আমরা আয়োজন করেছি “ঈদের খুশিতে জমবে উৎসব” ক্যাম্পেইন। আকর্ষণীয় অফার ও সাশ্রয়ের সুযোগের মাধ্যমে আমরা বিশ্বাস করি, এ ক্যাম্পেইনগুলো গ্রাহকদের ঈদ কেনাকাটাকে আরো আনন্দময় করে তুলবে।’
ঈদের এ অফারের সঙ্গে ক্রেতারা উপভোগ করতে পারবেন আরো বেশকিছু বিশেষ সুবিধা। যেমন এক্সচেঞ্জ অফার, যার মাধ্যমে পুরনো এসি, টিভি বা ফ্রিজ বদলে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য সমন্বয় করে নতুন পণ্য কেনার সুযোগ রয়েছে। এছাড়া রবি এলিট, বাংলালিংক অরেঞ্জ ক্লাব ও জিপি স্টার গ্রাহকদের জন্য রয়েছে অতিরিক্ত ৫ শতাংশ ডিসকাউন্ট।
নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে কেনাকাটায় পাওয়া যাবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। ক্রেতাদের কেনাকাটা আরো সহজ করতে হাউজ অব বাটারফ্লাই দিচ্ছে বিভিন্ন সহজ কিস্তি সুবিধা।










