আভিভা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে বৃহত্তম চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও সিলেট ব্রাঞ্চের ডিপোজিট মার্কেটিংয়ের কর্মকর্তাদের নিয়ে আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল শিরোনামে দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আভিভা ফাইন্যান্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, ইভিপি ও ওয়েলথ ব্যবস্থাপনার প্রধান মো. হারুন-উর-রশীদ উপস্থিত ছিলেন।