এপ্রিলে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ছিল শূন্য দশমিক ১ শতাংশ, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। মূল্যস্ফীতির এ উপাত্তে সুদহার কমাতে কিংবা আর্থিক খাতে নগদ অর্থ ছাড়তে বাধ্য হতে পারে কেন্দ্রীয় ব্যাংক দ্য পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। এদিকে গত মাসে চীনের প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বছরওয়ারি ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। এ নিয়ে টানা সাত মাস কমল পিপিআই। কভিড নীতিমালা শিথিলের ফলে প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও সম্প্রসারণ হয়েছে চীনের অর্থনীতি। তবে সব খাতের পুনরুদ্ধার সুষম হয়নি। সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে, কারখানা কার্যক্রম সংকুচিত হয়েছে এবং আবাসন খাতে দুর্বলতা উদ্বেগের কারণ হয়ে রয়েছে। রয়টার্স