রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৯-২৫ মে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।
জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা শুরু ১৯ মে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৯-২৫ মে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।










