শুরু হয়েছে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স মার্কেটিং ক্যাম্পেইন। গতকাল এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশে রেমিট্যান্স পাঠালে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি কার্যদিবসে নগদ ১ লাখ টাকা ও ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসী পাবেন ৩ লাখ টাকা, যার মধ্যে থাকবে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট। প্রত্যেক বিজয়ীকে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে এ টাকা দেয়া হবে। এ অফার চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার প্রেম সুগুনেশ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও জেকিউএম হাবিবুল্লাহ। ব্যাংকের ডিএমডি মিফতাহ উদ্দীন এতে সভাপতিত্ব করেন। —বিজ্ঞপ্তি
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে লাখ টাকা জেতার সুযোগ
শুরু হয়েছে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স মার্কেটিং ক্যাম্পেইন।










