বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন ব্যাংকের এএমডি কাজী মশিউর রহমান জেহাদ। এ সময় ব্যাংকের ডিএমডি আতাউস সামাদ ও সামি করিম এবং ঢাকা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির, ব্যাংকের ইভিপি ও ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এসএম মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।










