আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে এআইইউবির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে এআইইউবি এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।