বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪ পালন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে এনার্জিপ্যাকের সব কারখানায় বিশেষ ব্রিফিং, শোভাযাত্রা, সমাবেশ ও ফটোসেশনের আয়োজন করা হয়। এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির এমডি ও সিইও হুমায়ূন রশিদ বলেন, ‘এনার্জিপ্যাক সবসময় নিরাপত্তা, কর্মীদের স্বাস্থ্য ও টেকসই পরিবেশের ওপর গুরুত্বারোপ করে। আমাদের সব প্রচেষ্টাতেই এর প্রতিফলন লক্ষ করা যায়।’