ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৫ পয়সা। সে হিসাবে তিন প্রান্তিকের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২৮ দশমিক ৩০ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৫ পয়সায়।










