প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সম্প্রতি মৌসুমি ফল উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এএইচএম ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার, স্কুল অব বিজনেস অনুষদের ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তারা। উৎসবে প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল এবং প্রায় ২ হাজার ৪০০ শিক্ষার্থী এতে অংশ নেন।