নিউইয়র্ক সিটির ফিফথ এভিনিউতে নতুন স্টোর চালু করতে যাচ্ছে টিফানি। মহামারী-উত্তর পর্যটন খাত চাঙ্গায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিলাসপণ্য বিক্রেতা কোম্পানিগুলো। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনগরীতে নতুন স্টোর চালু করতে যাচ্ছে এলভিএমএইচ মালিকানাধীন কোম্পানিটি। ২০২১ সালে ১ হাজার ৬০০ কোটি ডলারে টিফানি ক্রয় করেছিল ফরাসি জায়ান্ট এলভিএমএইচ। এইচএসবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে টিফানির বিক্রি হয়েছে ৫১০ কোটি ইউরো, ২০২০ সালে যেখানে বিক্রি হয়েছিল ৩০০ কোটি ইউরো। ২০২৫ সালের মধ্যে টিফানির বিক্রি ৭৪০ কোটি ইউরো ছাড়াবে বলে পূর্বাভাস এইচএসবিসির। গত বছর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নিউইয়র্কের পর্যটন খাত। নিউইয়র্ক সিটি ট্যুরিজম অ্যান্ড কনভেনশনস ব্যুরোর উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে নিউইয়র্কে দেশীয় পর্যটক এসেছে ৪ কোটি ৭৩ লাখ ও বিদেশী পর্যটক এসেছে ৯৪ লাখ। অবশ্য করোনার আগে ২০১৯ সালে যে-সংখ্যক পর্যটক এসেছিল, তার তুলনায় এখন তা কম। ২০১৯ সালে নিউইয়র্কে দেশীয় পর্যটক এসেছিল ৫ কোটি ৩১ লাখ ও বিদেশী ১ কোটি ৩৫ লাখ জন। রয়টার্স
নিউইয়র্কের ফিফথ এভিনিউতে চালু হচ্ছে টিফানির নতুন স্টোর
নিউইয়র্ক সিটির ফিফথ এভিনিউতে নতুন স্টোর চালু করতে যাচ্ছে টিফানি। মহামারী-উত্তর পর্যটন খাত চাঙ্গায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিলাসপণ্য বিক্রেতা কোম্পানিগুলো।










