ব্যাংকের সব শাখা-উপশাখায় কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমান। এ সময় মেঘনা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে এমডি সৈয়দ মিজানুর রহমান ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।