পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন-২০২৪ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানির আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জ এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।