রংপুরে সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. মোসাদ্দেক-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ, রংপুরের জেলা কমাড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন। রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী আবু রায়হান সম্মেলনে সভাপতিত্ব করেন।