ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের কর্মকর্তাদের সম্মেলন গতকাল বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি জেকিউএম হাবিবুল্লাহ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সোবহান।