জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সভা আগামীকাল বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৫ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা।