ইতালির ফ্ল্যাগশিপ উড়োজাহাজ সংস্থা আইটিএ এয়ারওয়েজের ৪১ শতাংশ শেয়ার ক্রয় করেছে লুফথানসা গ্রুপ। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে জার্মানিভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। ইতালির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় ৩২ কোটি ৫০ লাখ ইউরো বা ৩৪ কোটি ৮৫ লাখ ডলার মূল্যের শেয়ার ক্রয় করেছে লুফথানসা। ইউরোপের শীর্ষ উড়োজাহাজ সংস্থাটির মালিকানায় থাকা পঞ্চম ক্যারিয়ার হতে যাচ্ছে আইটিএ এয়ারওয়েজ। আনাদোলু এজেন্সি
আইটিএ এয়ারওয়েজের ৪১% শেয়ার ক্রয় লুফথানসার
ইতালির ফ্ল্যাগশিপ উড়োজাহাজ সংস্থা আইটিএ এয়ারওয়েজের ৪১ শতাংশ শেয়ার ক্রয় করেছে লুফথানসা গ্রুপ।










