২০২৪ ও তার পরবর্তী সময়ের জন্য রিটেইল ব্যাংকিংয়ের কৌশল প্রণয়ন এবং রোডম্যাপ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিটেইল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং কনফারেন্স
২০২৪ ও তার পরবর্তী সময়ের জন্য রিটেইল ব্যাংকিংয়ের কৌশল প্রণয়ন এবং রোডম্যাপ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিটেইল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করে ব্র্যাক ব্যাংক।










