প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) নিয়ে এল ডিসক্রেশনারি পোর্টফোলিও ব্র্যান্ড প্রাইমইনভেস্ট। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে প্রাইমইনভেস্টের উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমেদ, এমডি ও সিইও সৈয়দ এম ওমর তৈয়বসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।