রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফল ও সামার সেমিস্টার ২০২৩-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক হাশেম খান।