অর্থনৈতিক উন্নয়ন এবং এর বাইরেও চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ারও ওয়েন।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু বিরোধী জরুরি সরবরাহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর এবং গভীরতর হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং এর বাইরেও চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। দুদেশ সম্পর্কের ভিত্তি জনগণের মধ্যে নিহিত। সকল স্তরে সকল ক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান ঘন ঘন বিনিময়ের মাধ্যমে, আমাদের দুই জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ক্রমাগত সুসংহত হয়েছে। অন্যদের মধ্যে, স্বাস্থ্য সহযোগিতা একটি মুখ্য ভূমিকা পালন করে।
এ সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ডব্লিউএইচও’র পরবর্তী আঞ্চলিক পরিচালক হিসাবে মনোনীত হওয়ায় ড. সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটা সমগ্র মানবতার স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের আরেকটি অবদান। তার মনোনয়ন স্বাস্থ্য খাতে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর নতুন চ্যানেল ও সুযোগও খুলেছে।
নিজের দৃঢ় প্রত্যয় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমাদের নেতৃত্বের যৌথ নির্দেশনায় ডেঙ্গু মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার চীন ও বাংলাদেশ অবশ্যই একসঙ্গে প্রচেষ্টা চালাবে এবং পাশাপাশি লড়াই করবে। এতে করে দুই দেশের জনগণের জীবন ও স্বাস্থ্য রক্ষা হবে।










