৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ২৯ জুন অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সম্মতি দেন শেয়ারহোল্ডাররা। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় পরিচালকদের মধ্যে মাজহারুল হক, মঞ্জুরুল হক, ডা. শারমিন সুলতানা, মোহাম্মদ হায়দার আলী, মো. ফাইজুর রহমান, ফাবিনা আজিজ, নাবিহা ইয়াসমিন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম ও কোম্পানি সচিব মো. রফিকুর রহমান উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি