প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাকের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের (ইউপিজি) মধ্যে সম্প্রতি একটি বীমাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম ও ইউপিজির ডিরেক্টর পলাশ কে দাশ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে প্রগতি লাইফ ইউপিজির অধীন জনগোষ্ঠীকে জীবন ও স্বাস্থ্য বীমার (পাইলট স্কিম) আওতায় বীমা সুবিধা দেবে।