রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত ঋণের হার ১ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে, যা এখন ১৩ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় এবং রাশিয়ান রুবল মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। খবর মাইনচি।
সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। রশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, বছর শেষে তা ৬-৭ শতাংশ হতে পারে। ব্যাংকের বোর্ড বলেছে, রাশিয়ান অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বেশি রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা উৎপাদনকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি গ্রীষ্মের মাসগুলোয় রুবল অবমূল্যায়ন হয়েছে।
আগস্টে কেন্দ্রীয় ব্যাংক ৩ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ঋণের সুদহার ১২ শতাংশ করেছে। এর কারণ ১ ডলারের বিপরীতে ১০০ রুবল বিনিময় মূল্য দাঁড়িয়েছিল। সুদহার বৃদ্ধির পর রুবলের বিনিময় হার কিছুটা উন্নত হলেও বর্তমানে ১ ডলারের বিপরীতে প্রায় ৯৫ রুবল হয়েছে, যা গত বছর একই সময়ের তুলনায় যথেষ্ট দুর্বল।
রাশিয়ায় ক্রমেই আমদানি বাড়ছে এবং রফতানি কমে যাচ্ছে। বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাসের কারণে ক্রমবর্ধমান দাম মোকাবেলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় ও নিষেধাজ্ঞার ফলে বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়েছে। ফলে দেশেরটি মুদ্রার ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।










