দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ ছেড়েছেন প্রকৌশলী গোলাম মুর্শেদ। এমডি হিসেবে সম্প্রতি তার তিন বছরের মেয়াদ শেষ হয়েছে। এর পর থেকেই তিনি আর প্রতিষ্ঠানটির সঙ্গে থাকতে চাননি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গোলাম মুর্শেদের ফেসবুক পেজে নিজেকে তিনি ওয়ালটনের সাবেক এমডি ও সিইও হিসেবে পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি বর্তমানে মাজেস্টু লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলে সেখানে তথ্য দেয়া হয়েছে। মাজেস্টু দেশের একটি ফার্নিচার নির্মাণকারী প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে রয়েছেন ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এসএম শামসুল আলম। কোম্পানিটির পরিচালক পদে রয়েছেন ওয়ালটনের আরেক পরিচালক তহমিনা আফরোজ তান্না।