বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার পরিতোষ সরকার সম্প্রতি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। 

পরিতোষ সরকার ১৯৯১ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (বর্তমানে এবি ব্যাংক লিমিটেড) প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডে শাখাপ্রধান ও বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (১৩তম ব্যাচ) পরিসংখ্যান থেকে অনার্সসহ বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরিতোষ সরকার পরবর্তী সময়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন এসিআই (প্যারিস) সার্টিফায়েড ট্রেজারি ডিলার।—বিজ্ঞপ্তি