এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) চতুর্থ ও পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজম জে চৌধুরী। ওমেরা এলপিজির সহায়তায় আয়োজিত সভায় এ শিল্পের মানোন্নয়নে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে দেশের এলপিজি সেক্টরের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন।