চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রত্যাশার তুলনায় কিছুটা কম আয় হয়েছে পেপসিকোর। এর আগে গত প্রান্তিকের জন্য ২ হাজার ২৫৭ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে এ সময়ে পেপসি আয় করেছে ২ হাজার ২৫০ কোটি ডলার। অবশ্য আগের বছরের চেয়ে বেড়েছে নিট আয়। গত প্রান্তিকে এ পানীয় ও স্ন্যাক্স জায়ান্ট ৩০৮ কোটি ডলার নিট আয় করেছে, ২০২৩ সালের একই সময়ে এ অংক ছিল ২৭৫ কোটি ডলার। মূলত উত্তর আমেরিকায় পণ্যের চাহিদার কমার প্রভাব পড়েছে পেপসিকোর সামগ্রিক বিক্রিতে। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলে বিক্রি বেড়েছে। খবর সিএনবিসি