প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় হার সম্প্রতি পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা ও বিশ্বব্যাপী প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে শক্তিশালী গ্রিনব্যাক। এদিকে দুই মাসের সর্বনিম্নে তুরস্কের লিরার মান। একই সময়ে ডলারের বিপরীতে চীনা ইউয়ানের বিনিময় হার কমে দুই মাসের সর্বনিম্নে। তবে ডলারের বিপরীতে ইউরোর মান শূন্য দশমিক ১১ শতাংশ বেড়েছে। রয়টার্স