জাপানের পাইকারি মূল্যস্ফীতি এপ্রিলে ছিল ৫ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে টানা চার মাস কমল দেশটির পাইকারি মূল্যস্ফীতি। সোমবার ব্যাংক অব জাপান (বিওজে) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। দুই বছরের মধ্যে এই প্রথম আমদানি ব্যয় কমেছে বলে জানায় বার্তা সংস্থা কিয়োদো এজেন্সি। জ্বালানি ব্যয় কমাতে নেয়া সরকারি পদক্ষেপের ফলে পাইকারি মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। বিওজে বলছে, সরকারি ভর্তুকি না থাকলে পাইকারি মূল্যস্ফীতি হতো ৬ দশমিক ৫ শতাংশ। ইয়েনের বিবেচনায় জাপানের আমদানি মূল্য ২ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০২১ সালের ফেব্রুয়ারির পর যা প্রথম কমল। তবে রফতানি মূল্য বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। —কিয়োদো এজেন্সি