গাড়ি ও অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের জন্য নতুন হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম উৎপাদনের ঘোষণা দিয়েছে হোন্ডা মোটর। এ লক্ষ্যে সম্প্রতি জেনারেল মোটরসের (জিএম) সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতি বছর দুই হাজার ইউনিট বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ২০৩০ সালের মধ্যে বিক্রির পরিমাণ ৬০ হাজার ইউনিটে উন্নীত করা হবে। হাইড্রোজেন ফুয়েল সেল অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো রকম কার্বন নিঃসরণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করে। বিশ্বজুড়ে জিরো কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনে নেক্সট জেনারেশন হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম বড় অবদান রাখবে বলে প্রত্যাশা। জাপানটাইমস
নতুন হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম উৎপাদনে যাচ্ছে হোন্ডা
গাড়ি ও অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের জন্য নতুন হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম উৎপাদনের ঘোষণা দিয়েছে হোন্ডা মোটর।










