বাজেট এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়া গত বছর দ্বিগুণ সংখ্যক যাত্রী বহন করেছে এবং রেকর্ড লাভ করেছে। আশা করা হচ্ছে, চলতি বছরেও এ ধারা অব্যাহত থাকবে। এয়ার অ্যারাবিয়ার প্রধান আদেল আলি জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে।
বৈশ্বিক এভিয়েশন শিল্পের জন্য ২০২২ সাল কঠিন ছিল। ২০২৩ সাল এ শিল্পের জন্য সামগ্রিকভাবে ভালো হতে পারে। যদিও ভূরাজনৈতিক সমস্যা ও অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জে এয়ারলাইনসগুলো জর্জরিত ছিল।
২০২২ সালে এয়ার অ্যারাবিয়া মোট মুনাফা করেছে ১২০ কোটি দিরহাম বা ৩২ কোটি ৭০ লাখ ডলার, যা ২০২১ সালের ৭২ কোটি দিরহামের তুলনায় ৭০ শতাংশ বেশি।
গত বছর এয়ার অ্যারাবিয়ার যাত্রী পরিবহন হয়েছে ১ কোটি ২৮ লাখ। ২০২১ সালে যেখানে হয়েছিল ৬৮ লাখ। করোনা মহামারী শুরুর আগে ২০১৯ সালে তাদের যাত্রী পরিবহন হয়েছিল ১ কোটি ২০ লাখ।’










