সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা বর্ধিত পরিসরে এখন সেকশন-৬ প্রমিজ টাওয়ারে। সম্প্রতি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান। এছাড়া ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা নতুন ঠিকানায়
সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা বর্ধিত পরিসরে এখন সেকশন-৬ প্রমিজ টাওয়ারে।










