বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএপিএলসির সভাপতি ও ন্যাশনাল পলিমারের এমডি রিয়াদ মাহমুদসহ বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ারের এমডি ও সিইও হুমায়ূন রশিদ, এশিয়া ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. ইমাম শাহীন, প্রভাতী ইন্স্যুরেন্সের এমডি মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের সিইও হাসান তারেক, জিকিউ বলপেনের এমডি উজ্জ্বল কুমার সাহা, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এমডি ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, সামিট পাওয়ারের এমডি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান ও বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন। —বিজ্ঞপ্তি